বিরামপুরে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাসানপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারের সদস্যেদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মো: শফিকুল আলম মামুনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহত চার পরিবারের সদস্যেদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা: আবু জাফর মো: জাহিদ হোসেন।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল ও পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম রেজুর সঞ্চালনায়, এসময় জেলা বিএনপি’র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা মো: শিরণ আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রাসেল, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ১২ এপ্রিল দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোতবানি ইউপি’র ভাইগর গ্রামের চার কৃষি শ্রমিক জীবিকার সন্ধানে গিয়ে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাসানপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারান।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি