ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২-৫-২০২৬ বিকাল ৫:৫৮

নোয়াখালী সুবর্ণচরে নন-এমপিও স্কুল এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বেলা ১২টায় চরজব্বর ডিগ্রি কলেজ অলি উদ্দিন আহমেদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে নন-এমপিও স্কুল এসোসিয়েশন সুবর্ণচর শাখা।

নন-এমপিও স্কুল এসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মিরাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পিবিআই-এর সহকারী পুলিশ সুপার আবু জাফর মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব হোসেন, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিক উল্যাহ অশ্রু ও আরেজ খান নীল।

এছাড়াও অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মঞ্জরুল আখতার মজনু, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস এবং চর জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা কখনো বিফলে যায় না। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাই একদিন এ দেশের হাল ধরবে। সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষা ছাড়া আর কোনো বিকল্প নেই।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা