ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মহান মে-দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ২-৫-২০২৬ বিকাল ৬:৪

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নতুন প্রভাত’ এমনই প্রবাদ বাক্য নিয়ে বাগেরহাটে পালন করা হয়েছে মহান মে দিবস-২০২৬। জেলা প্রশাসন, সিপিবি , মহিলা পরিষদ  ও বিএনপিসহ বিভিন্ন সংস্থা সংগঠন এ দিবস টি যথাযত অবস্থায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য পালন করে। দিবসটি উপলক্ষে শুক্রবার  সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি শোভাযাত্রা ও পরবর্তীতে আলোচনা সভার আয়োজন করা হয়।  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালী করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। এখানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন  শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল, বাস মালিক সমিতির সহ-সভাপতি শাহজাহান মিনা, বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ। অপরদিকে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে যুব ইউনিয়ন ছাত্র ইউনিয়ন যৌথভাবে মে দিবস পালন করে। শহরের পরাতন কোট এলাকায় সিপিবি জেলা কার্য্যলয়ের আলোচনা সভায়  সিপিবির জেলা সভাপতি অ্যাডভোকেট তুষার বসুর সভাপতিত্বে  বক্তব্য রাখেন সেক্রেটারী কমরেড ফররুখ হাসান জুয়েল, কমরেড বীর মুক্তিযোদ্ধার মানিক লাল মজুমদার, কমরেড ডাঃ সেকেন্দার হোসেন, রুমান মাহামুদ প্রমুখ।  এ ছাড়া মহান মে দিবস উপলক্ষে বিকেলে কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক সমাবেশের আয়োজন করে বাগেরহাট জেলা শ্রমিক দল। এই শ্রমিক সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশ নেন। বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে আয়োজিত এ সমাবেশ  প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর লায়ন ফরিদুল ইসলাম।  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন।  অন্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম প্রমুখ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত