ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ২-৫-২০২৬ রাত ১১:৩৮
গাজীপুর মহানগরীর ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল খালেক অভিযোগ করেছেন, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে সুপরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার কারণে এলাকায় তিনি একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। কিন্তু প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য প্রচার শুরু হয়। মোঃ আব্দুল খালেক দাবি করেন, তিনি কখনোই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে পূর্ববর্তী সরকারের আমলে তাকে একটি ‘মিথ্যা’ মাদক মামলায় জড়ানো হয়। তিনি অভিযোগ করেন, সাবেক এক সংসদ সদস্যের আত্মীয় মতিউর রহমান মতি ওই মামলার বাদী ছিলেন। বর্তমানে সেই মামলার পুরনো ছবি ব্যবহার করে নতুন করে তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে।
অভিযোগের আরও গুরুতর দিক তুলে ধরে তিনি বলেন, অপপ্রচারের অংশ হিসেবে তার স্ত্রীর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তাকে ‘মাদক কারবারি’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে—যা সম্পূর্ণ ভিত্তিহীন ও নিন্দনীয়। মোঃ আব্দুল খালেক বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। এখন তারা আমার পরিবারকেও টার্গেট করেছে, যা অত্যন্ত লজ্জাজনক ও অগ্রহণযোগ্য।।এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করতে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা