ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পাটুরিয়ায় বাড়ছে ভোগান্তি, পারের অপেক্ষায় ৮শ যানবাহন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৮-১০-২০২১ দুপুর ১:১

দেশের অন্যতম ব্যস্ত নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া। যেকোনো উৎসব এলেই দক্ষিণাঞ্চলের যাত্রী ও যানবাহনের চাপ বাড়ে এ রুটে। আসন্ন দুর্গাপূজা ও ছুটির দিন হওয়ায় সকাল থেকেই বাড়তি যানবাহনের চাপ রয়েছে ফেরিঘাটে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মিলে ২০টি ফেরি থাকলেও ১৮টি ফেরি দিয়ে নৌপথ পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ। দুটি ফেরি বিকল থাকায় বাড়তি যানবাহনের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। ফলে ব্যহত হচ্ছে যানবাহন পারাপার। 

শুক্রবার (৮০ অক্টোবর) বেলা ১১টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকা ঘুরে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ছোট গাড়ি এবং পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকাগামী সড়কের আরসিএল মোড় ছাড়িয়ে গেছে বাসের সারি। ঘাট থেকে ঢাকামুখী সড়কে ফায়ার স্টেশন পর্যন্ত রয়েছে পণ্যবাহী ট্রাকে দীর্ঘ সারি। অন্যদিকে উথুলী সংযোগ মোড় থেকে আরিচামুখী সড়কে কয়েক শতাধিক ট্রাক ঘাটে আসার অপেক্ষায় রয়েছে। মোট মিলে ৮ শতাধিক যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে।

যশোরগামী ট্রাকচালক দুলাল মিয়া বলেন, ঘাটে যানবাহনের ভিড়ে থাকতে থাকতে জীবন শেষ। বাস আর ছোট গাড়ির চাপে আমরা ফেরিতে ওঠার সুযোগ পাই না। সারা বছরই আমাদের ঘাটে ভোগান্তি পোহাতে হয়। বাস, ছোট গাড়ির জন্য ট্রাক কম পার করছে কর্তৃপক্ষ।

আরেক ট্রাকচালক হাবিব মিয়া বলেন, গতকাল রাতে ঘাটে আসছি, এখনও ফেরিতে উঠতে পারলাম না। ঘাটে গাড়ির প্রচুর চাপ। প্রচণ্ড গরম থাকায় গাড়িতে বসে থাকাও দুষ্কর। আধা ঘণ্টার নৌপথ পার হতে ৮-১০ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

গোল্ডেন লাইন বাসের চালক হাফিজউদ্দিন বলেন, ছুটি দিন আর পূজার কারণে ঘাটে গাড়ির চাপ বেশি। দুই ঘণ্টা ধরে সিরিয়ালে আছি। এখনও ফেরির দেখা পাইনি। আশা করছি, ঘণ্টা খানেকের মধ্যে ফেরিতে উঠতে পারব।

ফরিদপুরগামী বাসের যাত্রী লক্ষ্মী রানী বলেন, দীর্ঘ দিন করোনার কারণে ঘরবন্দি জীবন পার করছি। সামনে দূর্গাপুজা। তাই পরিবারের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি যাচ্ছি। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের উপ-মহাব্যস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, ছুটির দিন আর সামনে পূজার কারণে সকাল থেকেই ঘাট এলাকায় দক্ষিণাঞ্চলের যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ রয়েছে। তবে যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস ও ছোট গাড়ি পারাপার করায় ঘাটে আটকে পড়ছে পণ্যবাহী ট্রাক। এতে ট্রাকচালকরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। বাস ও ছোট গাড়িগুলো এক থেকে দুই ঘণ্টা অপেক্ষার পর নৌপথ পারাপার হতে পারছে।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ