খালিয়াজুরীতে জোড় পুর্ব্বক কেটে নিল সংখ্যালঘু পরিবারের জমির পাকা ধান
নেত্রকোণা জেলা আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও রিসিভার নিয়োগকৃত জমির পাকা ১ মে ( শুক্রবার) রাতের আঁধারে সংখ্যালগু সম্প্রদায়ের জীবন দেবনাথের জমির ধান কেটে নিলে যায় ঐ গ্রামের দূর্বুত্ত কামাল গংরা।
স্থানীয় ও জীবন দেবনাথের ভাষ্যমতে জানা যায়, মেন্দিপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের কামাল গংরা আরও কয়েকবার জীবন দেবনাথকে শারিরীকভাবে নির্যাতন করে। এমনকি ৫ আগষ্টের পর টিটু দেবনাথের বাড়ীঘর ভাংচুর করে ঐ কামাল গংরা। সংখ্যালঘু সম্প্রদায়কে উচ্ছেদ ও সম্পত্তি দখল করার উদ্দেশ্যেই তাদেরই এই নির্যাতন ও জুলুম। কামাল গংদের নামে বেশ কয়েকটি মামলাও চলমান রয়েছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ সংখ্যালঘু সম্প্রদায়।
নেত্রকোণা জেলার খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত জয়চন্দ্র দেবনাথের ছেলে জীবন দেবনাথের বিভিন্ন দাগে মোট পয়ষট্টি শতাংশ জমি পৈত্রিকসূত্রে প্রাপ্ত দীর্ঘ ষাট বছরের বেশি সময় ভোগ আসছিল জীবন দেবনাথ। জীবন দেবনাথের ভাষ্যমতে ঐ জমিতে দৃষ্টি পড়ে বলরামপুর গ্রামের মৃত হাসেম মিয়ার ছেলে কামাল মিয়া, মৃত অহেদ মিয়ার ছেলে সাইফুল মিয়া, মুত নজরুল ইসলামের স্ত্রী আনিফা বেগম গংদের। তাদের কোন ওয়ারিশান না সত্ত্বেও জোর পূর্ব্বক ক্ষমতার দাপট দেখিয়ে আমার জমি দখল নিতে চায়। আমি বারবার রোপন করার পর ধান পাকার মুর্হুর্তে কামালসহ অন্যরা জোড় পুর্ব্বক জমির ধান কেটে নিয়ে যায়। এভাবে দীর্ঘ অত্যাচারের পর তিনি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত নেত্রকোণার ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫ ধারা নালিশ মোতাবেক আদালতের শরণাপন্ন হই। সেই মোতাবেক বিঁজ্ঞ আদালতের অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জান আইন শৃংখলা বজায় রাখার স্বার্থে ১৫ এপ্রিল রিসিভার নিয়োগ করেন। রিসিভার হিসেবে খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয় এমনকি আইন শৃংখলা অবনতি যাতে না হয় সেই হিসেবে খালিয়াজুরী থানার ওসিকে নির্দেশ প্রদান করা হয়।
খালিয়াজুরী থানার ওসি মোঃ নাসিরউদ্দিন জানান, যেহেতু বিষয়টা আদালতের সেহেতু আদালত কৃতর্ক মনোনীত রিসিভার যদি নিরাপত্তার স্বার্থে সহায়তা চায় তাহলে আমরা সেখানে সহায়তা করতে বাধ্য। তাছাড়া আমার এখানে আমাদের কিছুই করার নাই যেহেতু আদালতের বিষয়।
অভিযুক্ত কামাল ও সাইফুলকে একাধিকবার মোবাইলে ফোন দিলেও তাদেরকে পাওয়া যায়নি।
রিসিভার গ্রহণকারী খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলুয়ার হোসেন জানান, আদালত কর্তৃক রিসিভারের কপি পেয়েছি। বেশ কয়েকদিন যাবত প্রাকৃতিক বিপর্য়ের কারণে ব্যস্ত থাকায় ঘটনাস্থলে যাওয়া হয়নি তবে আমার সহকর্মী পাঠিয়ে বিবাদী পক্ষকে মৌখিকভাবে বলা হয়েছে যাতে জমির ধান কর্তন না করে। তারপরও যদি বিবাদী জমির ধান কর্তন করে থাকে তাহলে রিসিভার হিসেবে যতটুকু আইনে আছে সেই ব্যবস্থা গ্রহণ।
এ বিষয়ে বাদী পক্ষের কুশলী এড. মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া জানান, অত্র মামলার বাদী জীবন দেবনাথ ১৫ এপ্রিল তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব ওয়াহিদুজ্জামান স্যার অত্র নালিশি ভূমির উপর খালিয়াজজুরী কৃষি কর্মকর্তাকে রিসিভার হিসেবে নিয়োগ দান করে আদেশ প্রদান করেন। তিনি আরও জানান শুনেছি জমিটি উপর রিসিভার নিয়োগ করার পরও সেই জমির ধান বিবাদী পক্ষ কেটে নিয়েছে যা সম্পুর্ণ আইন পরপন্থি ও আইন অবমাননার সামিল।
Aminur / Aminur
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী