ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

অবহেলার মাশুল: মনপুরায় বালুর পাইপে ধাক্কায় দুই যুবক সংকটাপন্ন


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৩-৫-২০২৬ দুপুর ১১:৫৪

ভোলার মনপুরা উপজেলা ২নং হাজিরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গ্রামীণ টাওয়ার সংলগ্ন সড়কের ওপর অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বসানো বালু উত্তোলনের পাইপের কারণে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের দুই যুবক মো. সাগর ও মো. শফিক।
শনিবার (২ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্রামীণ টাওয়ারের দিক থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়কের ওপর দিয়ে স্থাপন করা পাইপটি তাদের নজরে আসেনি। ঘটনাস্থলে কোনো ধরনের সতর্ক সংকেত, ব্যারিকেড বা সিগন্যাল না থাকায় অন্ধকারে হঠাৎ করেই পাইপের সঙ্গে ধাক্কা লেগে তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে তাদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার করার নির্দেশ দেন। বর্তমানে দুইজনই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী বলেন“সড়কের ওপর এভাবে পাইপ বসানো একেবারেই অনিরাপদ। কোনো সতর্কতা বা চিহ্ন না থাকায় রাতের অন্ধকারে এটা দেখা যায় না এটা তো সরাসরি মৃত্যুর ফাঁদ।”
ওই গ্রামের স্থানীয় বাসিন্দা বাবুল বলেন, “অনেক দিন ধরেই এখানে বালু উত্তোলনের কাজ চলছে। কিন্তু কর্তৃপক্ষের নজরদারি নেই বললেই চলে। আগে থেকেই ব্যবস্থা নিলে এমন দুর্ঘটনা ঘটতো না। একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন,“আজ দুইজন যুবক জীবন-মৃত্যুর সাথে লড়ছে, কাল আরও কেউ এর শিকার হতে পারে। দ্রুত এই পাইপ অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
এলাকাবাসীর দাবি, সড়কে ঝুঁকিপূর্ণভাবে বসানো এসব পাইপ দ্রুত অপসারণ করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে এবং দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত