ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাজারহাটে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান, ৫ জন গ্রেফতার


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৫-২০২৬ দুপুর ১১:৫৫

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২ এপ্রিল রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে সিনাই ইউনিয়নের বড়গ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এরশাদুল হক (৪০), পিতা: মৃত সৈয়দ আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া চাকিরপশার তালুক এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।এসময় তাদের কাছে থাকা ৫০ গ্রাম গাঁজা, ২ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের কলকি সহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হলেন উজ্জ্বল চন্দ্র (৩৫), পিতা: শ্রী বলয় চন্দ্র এবং ফেরদৌস আলী (৩৬), পিতা: জামায়াত উল্লাহ। উভয়ই একই এলাকার বাসিন্দা।
অপরদিকে, একই অভিযানের ধারাবাহিকতায় ক্রিকেট জুয়ার আসরে অভিযান চালিয়ে স্বপন কুমার মোহন্ত (৩২), পিতা: শ্রী বিজয় চন্দ্র মোহন্ত এবং নারায়ন সরকার (৩৩), পিতা: শ্রী নিবাস চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা রয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Aminur / Aminur

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব