ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হ্যাভেন প্রি-ক্যাডেট একাডেমির বাজিমাতে দেশসেরা ঝিনাইদহের ছেলে আরশ


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ৩-৫-২০২৬ দুপুর ১২:৯

২০২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় দেশসেরা হয়েছেন ঝিনাইদহের হ্যাভেন প্রি-ক্যাডেট একাডেমির ১ম শ্রেণির ছাত্র আব্দুর রহমান আরশ। হ্যাভেন প্রি-ক্যাডেট একাডেমি মধুপুর চৌরাস্তায় তাদের নিজ ক্যাম্পাসে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনু্ষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে মেধা তালিকায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে বিশেষ সংবর্ধনা প্রদান করেছে।  

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাহিনুর লিটন। এছাড়াও, উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হ্যাভেন প্রি-ক্যাডেট একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মাওঃ নিজাম উদ্দিন মুন্সি। অনুষ্ঠানটি পরিচালনা করেন হ্যাভেন প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক মোঃ মুন্না বিশ্বাস। 

২০২৫ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরিক্ষায় হ্যাভেন প্রি-ক্যাডেট একাডেমি থেকে সর্বমোট ৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে, ১৮ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হন।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আব্দুর রহমান (আরশ) ১ম শ্রেণি থেকে সম্মিলিত মেধা তালিকায় দেশসেরা স্থান অর্জন করেন। 

হ্যাভেন প্রি-ক্যাডেট একাডেমির জয়যাত্রার প্রথম বর্ষেই এই অভাবনীয় সাফল্য অর্জন সম্পর্কে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মাওঃ নিজাম উদ্দিন মুন্সি বলেন,
"বর্তমানে গদবাঁধা শিক্ষা ব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে হ্যাভেন প্রি-ক্যাডেট একাডেমি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করে। আমাদের পরিচালনা পর্ষদ ও শিক্ষকমণ্ডলীর গঠনমূলক শিক্ষা এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে আমাদের প্রিয় শিক্ষার্থী আব্দুর রহমান (আরশ) দেশসেরা হয়েছেন। আমাদের কাছে এটি মহানন্দের। ঝিনাইদহ পৌরসভার বাইরের প্রতিষ্ঠান হিসেবে এটি একটি যুগান্তকারী অর্জন। এই অর্জনের পেছনে সম্মানিত শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও প্রাণপ্রিয় শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। যাত্রা শুরুর প্রথম বছরেই ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জন বৃত্তি পাওয়া পরম আনন্দ ও সৌভাগ্যের বিষয়। আমরা গর্বিত। হ্যাভেন প্রি-ক্যাডেট একাডেমি ভবিষ্যতেও দক্ষ জনগোষ্ঠী বিনির্মান ও সুযোগ্য শিক্ষার্থী তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী।"

এদিকে, ঝিনাইদহের ছেলে আরশের এই অভাবনীয় সাফল্যে হ্যাভেন প্রি-ক্যাডেট একাডেমি ও এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে। 

অনুষ্ঠানের এক পর্যায়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এমএসএম / এমএসএম

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক