ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ঢাকাগামী যুবক লিটন মিয়ার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় লিটন মিয়া (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ২মে সন্ধ্যা উপজেলার সদর ইউনিয়নের ইশ্বর বড়ুয়া গ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন মিয়া ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের বাসিন্দা এবং রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। পরিবারের সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। কিন্তু পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী,শনিবার সন্ধ্যায় লিটন মিয়া মোটরসাইকেলযোগে চৌকিদার মোড় এলাকা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। ভূরুঙ্গামারী বাস টার্মিনালের দিকে যাওয়ার পথে একটি অটোরিকশার সঙ্গে তারমোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিমা তাসনীম প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে রংপুরে নেওয়ার পথে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। কিছু দূর যাওয়ার পর তাকে পুনরায় হাসপাতালে ফিরিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এদিকে, ঘটনার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে লিটনের স্বজনরা।
এমএসএম / এমএসএম
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত
রাজস্থলী থানার জাম পাড়তে উঠে পড়ে এক পুলিশ সদস্য আহত
সীমান্তের শূন্যরেখায় আটদিন ধরে মানবেতর জীবন, অনিশ্চয়তায় পাঁচ যুবক
পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সম্মান রক্ষার দাবিতে মানববন্ধন
ফটিকছড়িতে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু: এলাকায় শোকের ছায়া
জনগণের টাকায় কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না: আনোয়ারুল হক এমপি
ছাতকে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফরিদপুর মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে
শ্রীবরদীতে কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রেমে মজেছে দুজন- গ্রেপ্তারে একজন, নেপথ্যে প্রেমিকার বয়স কম
নন্দীগ্রামে থানায় আসার পথে প্রতিপক্ষের হামলা' পুলিশের প্রতি ক্ষোভ
ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্র লীগ কর্মীর মৃত্যু
Link Copied