বাঘায় অষ্টপ্রহর মহানাম যজ্ঞ ও ১৬ প্রহর রাধা-গোবিন্দ লীলা কীর্তন অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা উপজেলায় ব্যাপক আনন্দ-উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ এবং ১৬ প্রহরব্যাপী রাধা-গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার কেন্দ্রীয় পূজা মণ্ডপে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সদস্য আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত। সভাপতিত্ব করেন বাবু মনিহরণ পান্ডে।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, “আমি মজলুম মানুষের প্রতিনিধি। রাজনীতি করতে গিয়ে দীর্ঘ সময় দেশের বিভিন্ন কারাগারে জীবন কাটিয়েছি। এই সময়ে স্ত্রী ও মাকে হারিয়েছি, তবুও রাজনীতি ছাড়িনি। অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।” তিনি আরও বলেন, যারা এক সময় জান্নাতের টিকিট বিক্রির কথা বলেছিল, তারা দুর্গাপূজায় ভোট চাইতে আসলেও এখন তাদের দেখা যাচ্ছে না। তারা স্বার্থের রাজনীতি করে, যা আমাদের দ্বারা সম্ভব নয়।
বিশেষ অতিথি রথীন্দ্রনাথ দত্ত বলেন, “কলিযুগে মানুষ ধর্মের অমৃত বাণী ভুলে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। অর্থ ও লোভের মোহে সত্য ও সুন্দর পথ হারিয়ে ফেলছে। এই দুঃখ ও মায়া থেকে মুক্তি পেতে হলে প্রেমময় শ্রীশ্রী রাধা-গোবিন্দের পথে ফিরে আসতে হবে।” তিনি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার বাকু পান্ডে, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা থানার ওসি সেরাজুল হক, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকারসহ স্থানীয় নেতা ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা।
অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন উপস্থিত ভক্তরা।
এমএসএম / এমএসএম
কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার
গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ
ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ
বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন
ত্রিশালে ইফা সুপারভাইজারের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ
চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ঘোড়াঘাটে মিথ্যা ও হয়রানিমূলক জিডির প্রতিবাদে গ্রামবাসীদের সংবাদ সম্মেলন
কড়া পুলিশি পাহারায় সাঈদী মামলার সাক্ষী মানিক পশারীর দাফন সম্পন্ন
রাণীনগরে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী কুজাইল মেলা শুরু
কুরিয়ার সার্ভিসে ঘুষের টাকা লেনদেন: চট্টগ্রামে বন কর্মকর্তার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ
পাখির কলকাকলিতে মুখর চলনবিল
নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস