নাটোরে ভেকু ব্যবসায়ী হত্যার মূল পরিকল্পনাকারী রিপন পাবনা থেকে গ্রেফতার
নাটোর জেলার বড়াইগ্রাম থানার আলোচিত ভেকু ব্যবসায়ী হত্যা মামলার মূল পরিকল্পনাকারী এবং পলাতক প্রধান আসামি ইকবাল হোসেন রিপনকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব,শনিবার (২ মে) রাতে পাবনা জেলার আমিনপুর থানার সৈয়দপুর মধ্যপাড়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৫ (সিপিসি-২, নাটোর) এবং র্যাব-১২ (সিপিসি-২, পাবনা) এর একটি যৌথ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ১১ ঘটিকায় আসামির নিজ বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির পরিচয়: ইকবাল হোসেন রিপন (৪৮) পিতা:চেনু উদ্দিন শেখ গ্রাম- সৈয়দপুর মধ্যপাড়া, থানা- আমিনপুর, জেলা- পাবনা। র্যাব জানায়, নাটোর জেলার বড়াইগ্রাম থানায় গত ১২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে দায়েরকৃত একটি হত্যা মামলার (মামলা নং-০৯) প্রধান পরিকল্পনাকারী ছিলেন এই ইকবাল হোসেন রিপন। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু হওয়া এই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব সূত্র জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়ায় চড়ে রালিতে এমপি রেজু