পূর্বধলায় পুলিশের বিশেষ অভিযানে ৬০০ কেজি ভারতীয় জিরা জব্দ, যুবক গ্রেফতার
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। অভিযানে ৬০০ কেজি ভারতীয় জিরাসহ শাহিন মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (০৩ মে) ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে পূর্বধলা থানার পুলিশের একটি দল উপজেলার জারিয়া আনসার ক্যাম্পের সামনে অভিযান পরিচালনা করে ২১ বস্তা ভারতীয় জিরা জব্দ করে। পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত জিরার মোট ওজন প্রায় ৬০০ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭৮ হাজার টাকা।
গ্রেফতার শাহিন মিয়া কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার সগড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের ধারণা, উদ্ধারকৃত ভারতীয় জিরাগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied