ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৩-৫-২০২৬ দুপুর ২:১২
 প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন। তার এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক মেরামত করা হচ্ছে খুবই দ্রুত গতিতে। 
 
সফরে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এরপর একটি জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে। 
 
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
 
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে ২ মে সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও পৌর অডিটোরিয়ামসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর অবকাঠামো, নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে একইদিন সংসদ সদস্য সদরের রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেন।
 
এর আগে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি, জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।
 
জেলা বিএনপির একাধিক নেতার সাথে কথা বলে জানাগেছে, একসময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে উপস্থিত থেকে শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকার এই খালটির খনন কাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘ সময় অবহেলায় পড়ে থাকা এই খালটি এখন পুনরায় খননের উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা