কামারখন্দ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কামারখন্দ প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন (২০২৬-২৮) এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৩ মে) দুপুরে কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজের সঞ্চালনায় ও সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এক জরুরি সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়৷
এর আগে শনিবার (২ মে) কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি পদে দেশ টিভি ও দৈনিক দিনকাল পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ এর কামারখন্দ প্রতিনিধি মো. রাইসুল ইসলাম রিপন ও সাংগঠনিক সম্পাদক পদে তরঙ্গ নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ওমর ফারুক ভূইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এরপর রবিবার (৩মে) আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়৷ এতে সহ সভাপতি দৈনিক কলম সৈনিক, কামারখন্দ প্রতিনিধি মো. ইয়াছিন কবির, সহ সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, দপ্তর-প্রচার ও অর্থ সম্পাদক পদে ঢাকা পোস্ট এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো. নাজমুল হাসান, সাহিত্য-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক সকালের সময়, কামারখন্দ প্রতিনিধি মো. শহিদুল ইসলাম এবং কার্যকরী সদস্য পদে দৈনিক যমুনা প্রবাহের কামারখন্দ প্রতিনিধি গোলাম কিবরিয়া ও নয়া দিগন্তের কলামিস্ট এম এ আব্দুস সবুরকে নির্বাচিত করা হয়৷
এমএসএম / এমএসএম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ