ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাঘা উপজেলা প্রেস ক্লাবের সভাপতির শুভেচ্ছা


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৩-৫-২০২৬ দুপুর ৩:১৬
গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি সত্য, ন্যায় ও নৈতিকতার এক অদম্য কণ্ঠস্বর"— বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেওয়া এক আবেগঘন বাণীতে এ কথা বলেছেন রাজশাহীর বাঘা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হাশেম। দিবসটি উপলক্ষে তিনি বাঘাসহ দেশ-বিদেশের সকল পর্যায়ের গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
 
সভাপতি আবুল হাশেম তাঁর বার্তায় উল্লেখ করেন যে, বর্তমানের কঠিন সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। তিনি বলেন,নানা ঝুঁকি, সামাজিক প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার মাঝেও প্রকৃত সাংবাদিকরা কখনোই পিছপা হন না। তারা সত্যের পথে অবিচল থেকে জনগণের অধিকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন। এই অকুতোভয় মানসিকতাই গণমাধ্যমকে সাধারণ মানুষের আস্থার শেষ ঠিকানায় পরিণত করেছে।
 
সাংবাদিকদের 'জাতির বিবেক' আখ্যা দিয়ে তিনি আরও বলেন, একটি দেশ বা সমাজ কতটা আধুনিক ও গণতান্ত্রিক হবে, তা অনেকাংশেই নির্ভর করে সেই দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার ওপর। সমাজের অসঙ্গতি, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের সাহসী লেখনীই একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে প্রধান ভূমিকা রাখে।
 
শুভেচ্ছা বার্তার শেষ অংশে আবুল হাশেম বাঘা উপজেলা প্রেসক্লাবের সকল সংবাদকর্মীকে পেশাগত সততা, বস্তুনিষ্ঠতা এবং মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান। তিনি সাংবাদিকদের উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও নিরাপত্তা কামনা করেন এবং প্রত্যাশা ব্যক্ত করেন যে, স্থানীয় সাংবাদিকরা আগামীতেও দেশ ও মানুষের কল্যাণে আরও সাহসী ও কার্যকর ভূমিকা পালন করবেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত