তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানান কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়েছে
রোববার (৩ মে) বেলা ১১টায় তেঁতুলিয়া প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে "শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা’" প্রতিপাদ্যে পালিত হয় দিবসটি।
এ উপলক্ষে র্যালী বের হলে উপজেলার পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু। এ সময় বক্তব্য রাখেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম, আইসিটি অফিসার নবীউল করিম সরকার, সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, সোহরাব আলী, এম এ বাসেত, মোস্তাক আহম্মেদ, খাদেমুল ইসলাম ও এসকে দোয়েল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান হাবিব, আহসান হাবিব, তরিকুল ইসলাম, জুলহাস উদ্দিন,মোবারক হোসেন রবিউল ইসলাম রতন, মিজানুর রহমান মিন্টু, আতিকুর রহমান জুয়েলসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
বক্তব্যে বক্তারা সাংবাদিকদের পেশাগত সুরক্ষাসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, এখন থেকে স্থানীয় কোন সংবাদকর্মীকে অবমূল্যায়ন, নির্যাতন, নিপীড়ন, হুমকি প্রদর্শনসহ অন্যায় কোন ঘটনা ঘটলে সাংবাদিকরা সেটা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবে ও সহকর্মীর বিপদে পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পাশাপাশি সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সহযোগিতা করার কথা বলেন তারা।
তারা আরও বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। তাই মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে হলে অবাধ, মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় সাইবার নিরাপত্তা তথা ডিজিটাল নিরাপত্তা আইন ভীতি তৈরি করেছে, যা সংবিধানের মৌলিক অধিকারেরও পরিপন্থী। যা স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত করতে পারে। তাই পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত ও জীবন দানকারী সাংবাদিকের স্মরণে সহ তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এমএসএম / এমএসএম
লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক
উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,
তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
রায়গঞ্জে সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা—আড়াই হাজার টাকায় স্বপ্ন বুনছেন তরুণ আয়ান
জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম পরিচয় নিয়ে বিতর্ক, ৬৪ জনের অভিযোগ
ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের
কুড়িগ্রাম এলজিইডিতে প্রেষণ নিয়ে বিতর্ক, মৌখিক নির্দেশে ৯ মাস কর্মস্থলের বাইরে হিসাবরক্ষক!
রেলের নোটিশ অগ্রাহ্য, গণির নেতৃত্বে মাছ লুট!