ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বাড়ি ঘর


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৩-৫-২০২৬ দুপুর ৩:১৮

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় শনিবার সন্ধ্যায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় কয়েকটি পরিবারের বাড়িঘর। খবর পেয়ে ঝড়ের মাত্র দুই ঘণ্টার মধ্যেই হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের কে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন।
শনিবার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার ৫ নং চরইশ্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাজির বাজার সংলগ্ন রাজের হাওলা গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় শনিবার সন্ধ্যায় হঠাৎ করে তীব্র কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তাণ্ডবে রাজের হাওলা গ্রামের ফরানি বেগম ও রিনা বেগমের বসতঘর সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড হয়ে যায়। এতে করে পরিবার গুলো গৃহহীন হয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে।
খবর পাওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে তাৎক্ষণিকভাবে ২ বান্ডেল ঢেউ টিন, শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। 
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত রিনা বেগম বলেন, “হঠাৎ করে ঝড় এসে আমাদের ঘরের চাল সহ সব আসবাবপত্র উড়িয়ে নিয়ে গেছে। সন্তানদের নিয়ে কোনো রকমে একটি খাটের নিচে আশ্রয় নিয়েছিলাম। ঝড় শেষে কিছু মালামাল উদ্ধার করতে পেরেছি। এর মধ্যেই ইউএনও স্যার নগদ টাকা, ঢেউটিন, চাল ডাল সহ শুকনা বাজার নিয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন।যা আমাদের মনে স্বস্তি যুগিয়েছে।”
  উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা নিজে গিয়ে পৌঁছে দিয়েছি। তারা যেন নিজেদেরকে অসহায় মনে না করেন, সেটিই আমাদের লক্ষ্য।”

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২