ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালানোর অভিযোগ, শিশুসন্তান নিয়ে বিপাকে রাজ্জাক


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ৩-৫-২০২৬ দুপুর ৪:৯
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনার অভিযোগ উঠেছে। রাজ্জাক হোসেন রজো শেখ নামে এক প্রতিবন্ধী ব্যক্তি, যিনি পা না থাকা সত্ত্বেও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, বর্তমানে চরম পারিবারিক সংকটে পড়েছেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার সকালে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে কাজে বের হন রাজ্জাক। বিকেলে বাড়ি ফিরে তিনি দেখতে পান, তার স্ত্রী রিম্পা বেগম ঘরে নেই। অভিযোগ রয়েছে, তিনি ঘর থেকে প্রায় ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে এক কথিত প্রেমিকের সঙ্গে চলে গেছেন। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আর ফিরে আসবেন না বলেও জানান।
 
রাজ্জাক হোসেন রজো শেখ বলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কোনো পারিবারিক বিরোধ ছিল না। তিন বছরের শিশুসন্তানের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে তিনি এখনও তার স্ত্রীকে মেনে নিতে প্রস্তুত এবং দ্রুত ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
 
এ ঘটনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তাদের তিন বছরের শিশু সন্তানটি, যে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় রয়েছে। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক সহানুভূতি সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, দরিদ্র ও শারীরিকভাবে অক্ষম স্বামী এবং ছোট শিশুকে ছেড়ে চলে যাওয়া মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বেদনাদায়ক।
 
এ বিষয়ে রাজ্জাক হোসেন রজো শেখ বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত