ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে অপরাধ দমনে কঠোর বার্তা-চুরি, ডাকাতি ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ৩-৫-২০২৬ দুপুর ৪:২২
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও কঠোর ও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম।
 
রবিবার (৩ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি চুরি, ডাকাতি, ইভটিজিং, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং অবৈধ মাটি-বালু উত্তোলন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
 
তিনি বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে প্রশাসনকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সেলিম, বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল আলম শিকদার, জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
 
সভায় এলাকার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ এবং চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ