ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটকের পর ডিবি কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ৩-৫-২০২৬ দুপুর ৪:৩৫

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে ডিবি পুলিশ কর্তৃক আটকের খবরে বিক্ষোভ ও সংশ্লিষ্ট থানা ঘেরাও করেছেন দলীয় নেতাকর্মীরা। জানা গেছে, রবিবার সকালে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। এদিকে এই প্রবীণ নেতাকে আটকের খবর ছড়িয়ে পড়লে দুপুরের পর থেকেই বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট থানার সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং রেজাউল কাইয়ুমের দ্রুত মুক্তির দাবি জানান। এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার জানান, রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেজাউল কাইয়ুমকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে বিষয়টি পরবর্তীতে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। উদ্ভূত পরিস্থিতিতে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ