ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩-৫-২০২৬ বিকাল ৫:৪

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে নতুন কুুঁড়ি স্পোর্টস উদ্বোধন করা হয়। শনিবার বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে শুরুতেই ভাচুয়ালি দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। ঠাকুরগাঁওয়ে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করে আমন্ত্রীত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।
ঠাকুরগাঁওয়ে জাতীয় পতাকা ও নতুন কুঁড়ি স্পোর্টস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে জেলায় প্রধান অতিথি হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করে বক্তৃতা প্রদান করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম জাহিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: গোলাম ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন, পুলিশ সুপার মো: বেলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী,  জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইমরান কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন, এনডিসি মো: নাঈম আশরাফ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনীসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।
উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্টস এ মোট ৬টি ইভেন্টে ছেলে ও মেয়েদের খেলা অনুষ্ঠিত হবে বলে জানান সংশ্লিষ্টগণ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার