ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

জয়পুরহাটে জেলা পরিষদের উদ্যোগে ২৬ দিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৩-৫-২০২৬ বিকাল ৫:১০

জয়পুরহাটে বেকার যুবক ও যুবমহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৬ দিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। 

রোববার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর  মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক  ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। 

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর, শহিদুল ইসলাম, জয়পুরহাট বিআরটিএ সহকারী পরিচালক আব্দুল মোমিনসহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, দক্ষ চালক হিসেবে গড়ে উঠতে পারলে দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে। তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করে তুলতেই আমাদের এই উদ্যোগ।

জেলা পরিষদের অর্থায়নে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় মোট ৪০ জন বাছাইকৃত বেকার যুবক ও যুবমহিলাদের এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। ২৬ দিনের এই নিবিড় প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন