রৌমারী টু ঢাকা মহাসড়কে সংস্কারের অভাবে খানাখন্দের সৃষ্টি ঝুকিনিয়ে চলছে যানবাহন
সম্প্রতি অতিবৃষ্টি ও নিম্নমানের কাজ হওয়ায় রৌমারী টু ঢাকা মহসড়কে বিভিন্ন স্থানে ৩৫ কিলোমিটারে প্রায় অর্ধ শতাধীক স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। মাঝে মধ্যে সামমাত্র কিছু অংশ সংস্কারের কাজ করলেও কয়েকদিন পর আবারো একই অবস্থার সৃষ্টি হয়। ফলে মহাসড়কে বাস-ট্রাক, কাভার্ডভ্যান, টেংকলড়ি সহ সকল যানবাহন ঝুকি নিয়ে চলাচল করছে। তাছাড়াও স্কুল, কলেজ শিক্ষার্থীরা সহ পথচারিরা জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করছে। প্রায় সময়ে বড় ধরণের দূর্ঘটনার শিকার হচ্ছে এসব যানবাহন। রৌমারী ও রাজিবপুর উপজেলার কয়েক লক্ষ মানুষ দৈনন্দিন যাতায়াতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। দীর্ঘদিন ধরে সড়কটি খনাখন্দে ভরপুর হয়ে চলাচলে অযোগ্য হলেও সংস্কারের উদ্যোগ নেই। রাজিবপুর, রৌমারী ও দেওয়ানগঞ্জ ৩টি উপজেলার প্রায় ৮ লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র সড়কে প্রতিনিয়ত যানবাহন উল্টে দূর্ঘটনার শিকার হচ্ছে। ফলে দিনের পর দিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসির। রৌমারী টু ঢাকা মহাসড়কে রৌমারী উপজেলার জন্দিরকান্দা, স্লইজগেট, চাক্তাবাড়ি, ধনারচর, সায়দাবাদ রাজিবপুর উপজেলার কোমড়ভাঙ্গি স্লইসগেট, শিবেরডাঙ্গি, মনিচাকান্দি, বটতলা তেলপাম্প, ফায়ার সার্ভিস, ধুলাউড়ি স্লইসগেট পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকায় অসংখ্য খাদের সৃষ্টি হয়েছে। অতিদ্রুত সংস্খার করা না হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
এ বিষয়ে উপজেলার কোমড়ভাঙ্গি এলাকার বাসিন্দা সহকারি শিক্ষক সুলতান আহমেদ বলেন, এ সড়ক দিয়ে শতশত ট্রাক-বাস সহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে। বৃষ্টির কারনে ও নিম্ন মানের কাজ করায় রাস্তার দুইপাশে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তাটি দ্রুত মেরামতের দাবী করছি।
ট্রাক চালক মো. মাজেদ মিয়া জানান, রাতের বেলায় ঝুকি নিয়ে গাড়ি চালাতে হয়। অনেক জায়গায় রাস্তার মাঝখানে পর্যন্ত ভেঙ্গে গেছে। সংস্কারের দাবী জানাচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন জানান, রাস্তার বেহালদশার বিষয়টি জেনেছি এবং সড়ক ও জনপদ বিভাগের সাথে কথা হয়েছে। তারা বিষয়টি দেখবেন।
কুড়িগ্রাম জেলা প্রকৌশলী বলেন, ইতিমধ্যে রাস্তাটি জামালপুর জেলার অধীনে রয়েছে। সমস্যাগুলো তারাই দেখবেন।
এব্যাপারে জামালপুর জেলার সওজ ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশী মো. নওয়াজিস রহমান বিশ্বাস বলেন, বৃষ্টির কারনে রাস্তাটির কাজ করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলেই সংস্কারের কাজ শুরু করবো।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ