ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

স্মার্ট প্রযুক্তির ইয়ারা লিথিয়াম ব্যাটারি নিয়ে ইজিবাইক জগতে নতুন যুগের সূচনা


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৩-৫-২০২৬ বিকাল ৫:৪০

দেশে প্রথমবারের মতো স্মার্ট প্রযুক্তিনির্ভর ইজিবাইকের লিথিয়াম ব্যাটারির যাত্রা শুরু করেছে ইয়ারা গ্রুপ। শনিবার (০২ মে) সকালে নগরীর গোল্ডেন স্পুন কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইজিবাইক খাতে আধুনিক প্রযুক্তি সংযোজনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশের বিভিন্ন শহর ও গ্রামীণ সড়কে হাজার হাজার ইজিবাইক চলাচল করছে, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কর্মসংস্থান এবং স্বল্প খরচে পরিবহনের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোশন ব্যাটারি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এন্ড্রো স্মিথ, চিফ কমার্শিয়াল অফিসার শাহরিয়ার কবির, শক্তি ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক খাদেম আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ারা গ্রুপের ম্যানেজার এ.এস.এম হাসান শিপন। 

ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির উদ্দিন বলেন, “নিম্নআয়ের ইজিবাইক চালকদের কথা বিবেচনায় রেখে কম খরচে দীর্ঘস্থায়ী ও পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারি সরবরাহের লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ।”

তিনি আরও জানান, নতুন এই লিথিয়াম ব্যাটারিতে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ের সুবিধা রয়েছে। এতে রয়েছে ২ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ৮ বছরের বেশি আয়ুষ্কাল। পাশাপাশি আধুনিক চার্জার, স্মার্ট ডিসপ্লে, দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চয়তা, উন্নত টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং অনলাইন ট্র্যাকিং ও নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করা হয়েছে।

এন্ড্রো স্মিথ জানান, ইয়ারা লিথিয়াম ব্যাটারি ব্যবহারে বিদ্যুৎ খরচ প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। প্রতিদিন মাত্র ৩৫ টাকার বিদ্যুতে এই ব্যাটারি চার্জ করা যায়, যা ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রযুক্তিগতভাবে, প্রচলিত সীসা-অ্যাসিড ব্যাটারির তুলনায় লিথিয়াম ব্যাটারিতে শক্তি অপচয় অনেক কম হয়। বিশেষ করে চার্জ ও ডিসচার্জের সময় তাপ হিসেবে শক্তি নষ্ট হওয়ার হার কম থাকায় একই পরিমাণ ব্যবহারযোগ্য বিদ্যুৎ পেতে কম শক্তি প্রয়োজন হয়।

এছাড়াও ইজিবাইক চালকদের আর্থিক সক্ষমতা বিবেচনায় শক্তি ফাউন্ডেশনের সহযোগিতায় জামানতবিহীন ঋণের মাধ্যমে ১৮ থেকে ২৪ মাস কিস্তিতে এই ব্যাটারি কেনার সুযোগ রাখা হয়েছে।

অনুষ্ঠানে কোম্পানির ডিলার, পরিবেশকসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ ইজিবাইক খাতে প্রযুক্তিগত উন্নয়ন ও অর্থনৈতিক সাশ্রয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন