ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবির নাজমুল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক নির্বাচিত


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৩-৫-২০২৬ বিকাল ৫:৪১
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি/সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি রাধাবাড়ি মহল্লার সন্তান রাজপথের আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক মোঃ নাজমুল হাসানকে জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) নির্বাচিত করেন। জয়পুরহাট কলেজ ছাত্রদলের এমন একটি গুরুত্বপূর্ণ পদে নাজমুলকে নির্বাচিত করায় জাতীয়তাবাদী দলের রাজনৈতিক অঙ্গনে আনন্দের বন্যা বইছে একইসঙ্গে অনেক নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। নাজমুলের রাজনৈতিক সহযোদ্ধারা আনন্দ উল্লাস প্রকাশের পাশাপাশি মিষ্টিও বিতরণ করেন।
নাজমুল দীর্ঘদিন ছাত্রদলের ঝান্ডা নিয়ে রাজপথে মিছিল মিটিংয়ে সক্রিয় ভূমিকা পালন করে। তিনি একজন ত্যাগী, সাহসী, মেধাবী, সৎ ও যোগ্য ছাত্রনেতা হিসেবে ইতোমধ্যেই নিজের অবস্থান সুদৃঢ় করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি তাঁর অবাধ নিষ্ঠা, ত্যাগ ও সঠিক নেতৃত্বগুণের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সংসদ এমন গুরুত্বপূর্ণ পদে নাজমুল হাসানকে অধিষ্ঠিত করেন।
 
জয়পুরহাট কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা আশা করেন, নাজমুলের নেতৃত্বে জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের কার্যক্রম আরো গতিশীল ও সামনের দিকে এগিয়ে যাবে। একইসাথে এ ছাত্রনেতার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল নেতৃত্ব কামনা করেন সহযোদ্ধারা।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার