ধামইরহাটে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে মনোজ্ঞ আবৃত্তি প্রতিযোগিতা
নওগাঁর ধামইরহাট উপজেলায় সাহিত্যচর্চা, ভাষার সৌন্দর্য এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে এক মনোজ্ঞ আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে আগ্রাদ্বিগুন ইউনিয়নের মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি লেখক ও গবেষক ড. মোহাম্মদ আইয়ুব আলী। গ্রন্থাগারে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়হান পারভেজ ও মাছুমা মুহি।
আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাহমুদপুর আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক কবি আশরাফুল ইসলাম চৌধুরী, কাশিপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও প্রবাহ সাহিত্যের সম্পাদক ফাহাদ ফরহাদ প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন, মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের এ ধরনের ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের মাঝে সাহিত্যপ্রেম, শুদ্ধ উচ্চারণ, সাংস্কৃতিক বিকাশ এবং বইমূখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও সভাপতি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এমএসএম / এমএসএম
সৌদিতে মৃত্যুদণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে উৎকণ্ঠায় টাঙ্গাইলের একটি পরিবার
জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত
বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ
কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা