ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

ভালুকায় ‘বাঁকাখাল’ খনন কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৫-২০২৬ রাত ৯:২৮

ময়মনসিংহের ভালুকায় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার মল্লিকবাড়ি ও মেদুয়ারী ইউনিয়নের বয়ে যাওয়া  ‘বাঁকাখাল’ (কুচখালী খাল) নামের একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু গতকাল রোববার (৩ মে) সকালে ওই খালটির খনন কাজের উদ্বোধন করেন। এ উপলেক্ষে উপজেলার সোয়াইল শান্তির বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের সভাপত্বিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় ওই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেরন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মহিদুল আলম, ভালুকা প্রেসক্লাব সভাপতি মো: মাইন উদ্দিন ও মল্লিকবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মহিদুল আলম জানান, ত্রাণ মন্ত্রণালয় থেকে এক কোটি ৯০ লাখ ৬৬৪ টাকা বরাদ্দে উপজেলার রূপির খাল থেকে খিরু নদী পর্যন্ত ৫ দশমিক ৯ কিলোমিটার খালটি খনন করা হচ্ছে। কাজটি আগামী ২০ জুনের তারিখের মধ্যে শেষ হওয়ার কথা। উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট কমিটি ওই খাল খানন কাজের দায়িত্ব পালন করবেন।

Aminur / Aminur

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩