আত্রাইয়ে নবাগত ইউএনও মো. মনিরুজ্জামান-এর যোগদান
নওগাঁর আত্রাই উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. মনিরুজ্জামান। রোববার (৩ মে) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে আত্রাই উপজেলার দায়িত্বভার গ্রহণ করেন।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলামের বদলিজনিত কারণে পদটি শূন্য হলে মো. মনিরুজ্জামান সেখানে দায়িত্ব গ্রহণ করেন। বিসিএস ৩৬তম ব্যাচের এই চৌকস কর্মকর্তা এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ জেলা কুষ্টিয়া।
দায়িত্ব গ্রহণ শেষে নবাগত ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, আত্রাই একটি ঐতিহ্যবাহী জনপদ। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে আমি নিরলসভাবে কাজ করে যাব। এক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, আত্রাই উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষা ও কৃষি খাতের টেকসই উন্নয়নে আমি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে আমার দপ্তর সবসময় উন্মুক্ত থাকবে।
দায়িত্ব হস্তান্তর ও গ্রহণকালে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সার্টিফিকেট অফিসার মো. এমদাদুল হক, সিএ সঞ্জয় কুমার দত্তসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলায় নতুন এই ইউএনও’র যোগদানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। মো. মনিরুজ্জামান আত্রাইয়ের উন্নয়ন যাত্রাকে আরও গতিশীল ও ত্বরান্বিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied