নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় এলজি, ইয়াবা ও গাঁজাসহ ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ.নুরুল হাকিম। এর আগে, গতকাল রোববার রাত ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলি বাজার সংলগ্ন এলাকায় মাদক কারবারি আলমগীরের বাড়িতে ও আরেকটি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হানিফ সিকদার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুস শহীদ স্বপন (৫০), একই ওয়ার্ডের জসিম উদ্দিনের বাড়ির মৃত আবু তাহেরের ছেলে ওসমান গনি ওরফে সেলিম (৪৫), চরএলাহী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মুরগি ব্যাপারী বাড়ির আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) ও বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মো. আজাদ হোসেন স্বপন (৪০)। তবে তাৎক্ষণিক অপর দুজনের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ১৬৭ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে আরও ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্বপন চরবালুয়ার শাহীন বাহিনীর সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ রয়েছে। তিনি চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যা মামলার ৮নম্বর আসামি।
ওসি মোহাম্মদ.নুরুল হাকিম আরও বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে মাদরাসা প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ১৪ সদস্যের কমিটির ১১ জনের পদত্যাগ
তেঁতুলিয়ায় ৬ কোটি টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের উদ্বোধন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬
শিবচরে প্রেমিকার মান ভাঙাতে ৪শ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে যুবক, সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধার
নেত্রকোণার মদনে ছালেকের বিরুদ্ধে চাঁদা দাবীর মিথ্যা মামলায়-এলাকাবাসীর খুব ও নিন্দা
আত্রাইয়ে নবাগত ইউএনও মো. মনিরুজ্জামান-এর যোগদান
মুক্ত গণমাধ্যম দিবস পালিত
ভালুকায় ‘বাঁকাখাল’ খনন কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু
আদমদীঘি শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
ধামইরহাটে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে মনোজ্ঞ আবৃত্তি প্রতিযোগিতা
পাঁচবিবির নাজমুল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক নির্বাচিত
স্মার্ট প্রযুক্তির ইয়ারা লিথিয়াম ব্যাটারি নিয়ে ইজিবাইক জগতে নতুন যুগের সূচনা