তেঁতুলিয়ায় ৬ কোটি টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের উদ্বোধন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ মে) বিকেলে উপজেলা পরিষদের কৃষি সম্প্রসারণ কার্যালয় সংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-র বাস্তবায়নে প্রায় ৬ কোটি টাকা চুক্তিমূল্যে এই আধুনিক প্রশাসনিক ভবন ও হলরুমটি নির্মিত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে উপজেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা এবং সভা-সেমিনারের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহিন খসরুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির বলেন, "উপজেলা প্রশাসনের কাজের পরিধি বৃদ্ধির সাথে সাথে আধুনিক অবকাঠামো নির্মাণ অত্যন্ত জরুরি। এই ভবনটি নির্মিত হলে এলাকার মানুষ আরও সহজে ও সুন্দর পরিবেশে সেবা গ্রহণ করতে পারবেন।
তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ