ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে মাদরাসা প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ১৪ সদস্যের কমিটির ১১ জনের পদত্যাগ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ১২:২৮

কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটি ফাজিল মাদরাসার প্রিন্সিপালের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজিং কমিটির ১৪ সদস্যের মধ্যে শিক্ষক প্রতিনিধিসহ ১১ জন একযোগে পদত্যাগ করেছেন।

রোববার (৩ মে) বিকেলে মাদরাসার অফিস কক্ষে স্বেচ্ছায় পদত্যাগ করেন তারা। এ সময় শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

অভিযুক্ত প্রিন্সিপাল মোঃ লিয়াকত আলী, যিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার ফাজিল মাদরাসায় কর্মরত।

ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, প্রিন্সিপাল লিয়াকত আলী দীর্ঘ প্রায় দেড় বছর ধরে মাদরাসায় অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করে আসছেন। এছাড়া কমিটির সাথে কোনো আলোচনা ছাড়াই গোপনে নিয়োগ বাণিজ্যের চেষ্টা করছেন। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্নভাবে শিক্ষকদের হয়রানি করা হচ্ছে।

মাদরাসার শিক্ষক প্রতিনিধি মাসুদ আলী বলেন, “আমি এই প্রতিষ্ঠানে প্রায় ২৫ বছর ধরে কর্মরত। বর্তমান প্রিন্সিপাল দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতি বেড়েছে। ছয়টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও আমরা কিছুই জানি না। এমনকি গোপনে কমিটি গঠন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, গত দুই বছরে শিক্ষকদের টিউশন ফি বাবদ প্রায় ৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ তার। তিনি জানান, মাদরাসাটিতে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১ হাজার। এ বছরের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৯৭জন শিক্ষার্থী। বর্তমানে মাদরাসাটিতে শিক্ষক-কর্মচারীসহ মোট ৩৯ জন কর্মরত আছেন।

এ বিষয়ে জানতে  প্রিন্সিপাল লিয়াকত আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ