ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরায় চোরাচালান মামলায় মূলহোতা শরিফ সেরাং গ্রেফতার, তদন্তে এসআই নয়নের দক্ষতার প্রশংসা


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ১২:৩০

ভোলার মনপুরা উপজেলায় চোরাচালান মামলার প্রধান সন্দেহভাজন আসামি মো. শরিফ সেরাং (৪৬)-কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩ মে ২০২৬) উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে শরিফ সেরাং-এর বিরুদ্ধে সংঘবদ্ধ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলার কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে, গত ২৬ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ কোস্ট গার্ড মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সূর্যমুখী বাজার ঘাট সংলগ্ন খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে একটি চক্র সীমান্তবর্তী রাষ্ট্র মিয়ানমারে পণ্য পাচারের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা যায়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় মো. হান্নান (৪০) নামে একজনকে আটক করা হলেও শাহাবুদ্দিন (৬০)সহ আরও ৭–৮ জন পালিয়ে যায়।

পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বোট তল্লাশি করে বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে-৬ সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনসহ একটি ফিশিং বোট (আনুমানিক মূল্য: ১ কোটি ২০ লাখ টাকা), কোমল পানীয় ৪,৩২০ বোতল, চাল ৪০ কেজি এবং ১,৬০০ লিটার ডিজেল। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য প্রায় দেড় কোটি টাকা।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. ইব্রাহিম হোসেন নয়নের তৎপরতা ও দক্ষতা ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। তথ্য সংগ্রহ, আসামি শনাক্তকরণ এবং দ্রুত গ্রেফতারে তার পেশাদারিত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলছে, সীমিত তথ্য নিয়েও তিনি ধৈর্য ও কৌশলের সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে গেছেন, যার ফলে মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হয়েছে। স্থানীয়দের মধ্যেও তার কার্যক্রম নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

এসআই নয়ন জানান, মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।
তিনি আরও বলেন, “চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, কাউকে ছাড় দেওয়া হবে না।”

সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের দায়িত্বশীল ও কার্যকর তদন্ত কার্যক্রম ভবিষ্যতে চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত