ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

হাম ও নিউমোনিয়ার কাছে হার মেনে না ফেরার দেশে ছোট্ট আয়মান


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ১:৮

অবশেষে থেমে গেল ছোট্ট আয়মানের জীবনযুদ্ধ। হাম ও নিউমোনিয়ার সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালো মাত্র সাড়ে ৬ মাস বয়সী এই নিষ্পাপ শিশু। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ পুরো এলাকায়। আয়মান পটুয়াখালীর দুমকি উপজেলার বাসিন্দা প্রবাসী আবু তালেবের ছেলে। তার বাবা সৌদি আরবে কর্মরত এবং মা লামিয়া সন্তানকে নিয়ে দেশে অবস্থান করছিলেন। পরিবার সূত্রে জানা যায়, ঈদের এক সপ্তাহ পরে দাদাবাড়ি ফরিদপুর রাজবাড়ীতে বেড়াতে গেলে সেখানে আয়মানের জ্বর আসে। তখন তাকে রাজবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ফরিদপুর জায়েদ মেডিকেলে তিন দিন চিকিৎসা নেওয়ার পর সে মোটামুটি সুস্থ হয়। কিন্তু হঠাৎ গত ১৯ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে আয়মানকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখনই তার শরীরে হাম ও নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়ে এবং দিন যত গড়িয়েছে, ততই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে উন্নত চিকিৎসার আশায় গত ২৭ এপ্রিল তাকে ঢাকায় নেওয়া হয় এবং ২৯ এপ্রিল ডেমরার মাতুয়াইল এলাকার একটি হাসপাতালের পিআইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে তিন দিনের বিশেষ চিকিৎসা শুরু করলে পরিবারও আশায় বুক বেঁধেছিল যে সুস্থ হয়ে আবার মায়ের কোলে ফিরবে ছোট্ট আয়মান। কিন্তু সেই আশা আর পূরণ হয়নি। অবস্থার আরও অবনতি হলে ১ মে তাকে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপরও ভাইরাসের আক্রমণ না থামায় ২ মে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সবশেষে ৩ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর একটি নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট্ট আয়মান। প্রায় এক মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানে সে। আয়মানের মৃত্যুতে স্বজনদের হৃদয়বিদারক আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির জন্য একাধিকবার দোয়া চেয়ে আবেদন জানানো হলেও সব প্রার্থনাকে পেছনে ফেলে চিরবিদায় নেয় সে। মৃত আয়মানের মামা কলেজ শিক্ষক সোহেল আহম্মেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে নিয়মিত বহু শিশু মারা যাচ্ছে কিন্তু মিডিয়ায় ভুল তথ্য দেওয়া হচ্ছে। তিনি জানান, তার ভাগিনাকে নিয়ে হাসপাতালে থাকা অবস্থায় তিনি দেখেছেন যে পরিমাণ শিশু হামে মৃত্যুর খবর প্রকাশিত হচ্ছে, বাস্তবে তার চেয়ে বেশি শিশু প্রতিদিন মারা যাচ্ছে। স্থানীয়রা বলছেন, প্রতিরোধযোগ্য রোগ হামে এখনো এভাবে প্রাণ ঝরে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। সময়মতো টিকাদান ও সচেতনতা বৃদ্ধি ছাড়া এমন মর্মান্তিক ঘটনা রোধ করা কঠিন বলেও মত দিয়েছেন তারা। ছোট্ট আয়মানের এই বিদায় একটি পরিবারকে স্তব্ধ করে দিয়েছে এবং একগুচ্ছ স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ