ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জনপ্রতিনিধিহীনতায় টুঙ্গিপাড়ার পাটগাতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ভোগান্তি চরমে


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ১:১৭

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৪ নম্বর পাটগাতি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধির শূন্য পদ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

জানা যায়, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কবির হোসেন ২০২৫ সালের ৩ জুলাই মৃত্যুবরণ করার পর পদটি শূন্য হয়ে যায়। এরপর প্রথমে সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা বেগমকে দায়িত্ব দেওয়া হলেও পরবর্তীতে তা হস্তান্তর করা হয় পাশের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রঙ্গু খানের কাছে।

প্রায় ৪ হাজার ২০০ ভোটার অধ্যুষিত বৃহত্তর শ্রীরামকান্দি গ্রাম নিয়ে গঠিত এই ওয়ার্ডে বর্তমানে সেবা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, অন্য ওয়ার্ডের একজন সদস্য হওয়ায় তিনি এলাকাবাসীর সঙ্গে পরিচিত নন এবং নিয়মিত উপস্থিতও থাকেন না। ফলে নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবায় ভোগান্তি বাড়ছে।

স্থানীয় বাসিন্দা শামসুল হক শেখ বলেন, “দায়িত্ব দেওয়ার পর থেকে আমরা কোনো ধরনের সেবা পাচ্ছি না। একটি সনদ নিতে গেলেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।”
একই এলাকার শেখ আব্দুর রহিম অভিযোগ করেন, “ঈদের চাল পাওয়ার তালিকায় নাম থাকলেও আমরা অনেকেই তা পাইনি।”

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউসুফ বলেন, “খাদিজা বেগম দায়িত্বে থাকলে সাধারণ মানুষ উপকৃত হতেন। কিন্তু বর্তমান দায়িত্বপ্রাপ্ত সদস্যের সময়ে সেবা কার্যত বন্ধ হয়ে গেছে।”

পাটগাতি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাস জানান, সংশ্লিষ্ট সদস্যকে নিয়মিত পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগ তিনি পেয়েছেন এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, “অভিযোগগুলো আমাদের কাছেও এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ওয়ার্ডবাসীর দাবি, দ্রুত ৬ নম্বর ওয়ার্ডে একজন যোগ্য ও স্থানীয় জনপ্রতিনিধি নিয়োগ বা নির্বাচনের মাধ্যমে এই সংকটের সমাধান করা হোক, যাতে তারা নিরবচ্ছিন্ন নাগরিক সেবা পেতে পারেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত