রাজারহাটে কৃষি ও গ্রামীণ উন্নয়নকে গতিশীল করতে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস ২০২৬
সোমবার ৪ মে সকাল ১০টায় রাজারহাট অফিসার্স ক্লাবে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এটি প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর রেসিলিয়েন্স ইন বাংলাদেশ উদ্যোগের অংশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, কুড়িগ্রাম।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. সাইফুন্নাহকর সাথী। তিনি রাজারহাটের কৃষিপণ্যের সম্ভাবনা তুলে ধরে কৃষকদের GAP অনুসরণ করে চাষাবাদে উদ্বুদ্ধ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা তাসনিম। তিনি নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে ভেজাল ও অতিরিক্ত রাসায়নিক সার-কীটনাশক ব্যবহারে নিরুৎসাহিত করে মানসম্মত উপকরণ ব্যবহারের আহ্বান জানান।
পার্টনার কংগ্রেসে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া কৃষক দিপু কুমার বলেন, GAP পদ্ধতিতে চাষাবাদ করলে নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদন সম্ভব। কৃষাণী পূর্ণিমা রাণী জানান, তিনি ইতোমধ্যে GAP অনুসরণ করে উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতেও এ পদ্ধতি অব্যাহত রাখবেন।
শেষে অংশগ্রহণকারীদের মাঝে পার্টনার কংগ্রেসের পক্ষ থেকে ব্যাগ, কলম, প্যাড ও ক্যাপ বিতরণ করা হয়।
পার্টনার কংগ্রেসে কৃষি ও গ্রামীণ উন্নয়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।