গোদাগাড়ীতে বোরো ধান কাটার ধুম, বাম্পার ফলন হলেও দাম নিয়ে চিন্তিত কৃষক
তপ্ত রোদ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে রাজশাহীর গোদাগাড়ীসহ সমগ্র বরেন্দ্র অঞ্চলে এখন বোরো ধান কাটা-মাড়াইয়ের ব্যস্ততা তুঙ্গে। দিগন্তজোড়া সোনালী মাঠ থেকে ধান ঘরে তুলতে দিনরাত পরিশ্রম করছেন কৃষাণ-কৃষাণীরা। প্রতিকূল আবহাওয়া ও নানা চ্যালেঞ্জ সত্ত্বেও এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে এই রেকর্ড ফলনের মধ্যেও কৃষকদের মনে পুরোপুরি স্বস্তি নেই—শ্রমিক সংকট ও বাজারদর নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গোদাগাড়ীতে ১৪ হাজার ৭৪০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭৪ হাজার ৫৬২ মেট্রিক টন চাল, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। উচ্চ ফলনশীল ও আধুনিক জাতের ধান চাষই এই সাফল্যের মূল কারণ বলে মনে করছে কৃষি বিভাগ।
মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ফলন ভালো হলেও ধান কাটা ও মাড়াই নিয়ে তারা চাপে রয়েছেন। কেশবপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বলেন, “এবারের মতো ফলন গত কয়েক বছরে দেখিনি। বিঘা প্রতি ২৫-২৬ মণ পর্যন্ত ধান পাচ্ছি। কিন্তু শ্রমিকের অভাব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাজারে দাম কমে গেলে লোকসান গুনতে হবে।”
সরমংলা গ্রামের কৃষক আব্দুর রহমান জানান, “ধান কাটা থেকে মাড়াই পর্যন্ত খরচ মেটাতেই হিমশিম খেতে হচ্ছে। হারভেস্টর মেশিন অনেকটা ভরসা দিচ্ছে, এতে খরচ অর্ধেক হয়। তবে একসঙ্গে সব জমির ধান পেকে যাওয়ায় মেশিন পেতেও দেরি হচ্ছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, “ব্রিধান-৮৮, ১০০ ও ১০২ জাত এ অঞ্চলে ভালো ফলন দিয়েছে। আমরা সরকারি ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টর সরবরাহ করছি, যাতে কৃষকরা দ্রুত ও কম খরচে ধান কাটতে পারেন।” শ্রমিক সংকট মোকাবেলায় যান্ত্রিকীকরণে জোর দেওয়া হয়েছে
তিনি আরও জানান, কৃষি অফিস থেকে নিয়মিত মাঠ পরিদর্শন করা হচ্ছে এবং কৃষকদের ধান দ্রুত কাটা, মাড়াই ও সংরক্ষণে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে, কৃষকদের দাবী—সরকার যেন সরাসরি মাঠ থেকে ধান সংগ্রহ করে এবং বাজারমূল্য স্থিতিশীল রাখে। তাহলেই তারা তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পেয়ে স্বস্তি ফিরে পাবেন।
এমএসএম / এমএসএম
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন
পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল
ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
Link Copied