ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

তেঁতুলিয়ায় স্বামীর পিটুনিতে গৃহবধূর মৃত্যুর অভিযোগে থানায় হত্যা মামলা, অভিযুক্ত গ্রেপ্তার


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ২:২৪
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর অমানুষিক নির্যাতনে আরজিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি এলাকার শাহজালালের ছেলে।
 
রোববার (৩ মে) দিবাগত গভীর রাতে তাকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে হবে জানিয়েছে পুলিশ।
 
এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে তেঁতুলিয়ার মনির হোসেনের সাথে আরজিনা খাতুনের পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ ও মনোমালিন্য চলছিল। গত রবিবার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে বসতবাড়ির আঙিনায় পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে মনির হোসেন তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করেন।
 
ভুক্তভোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডেকে আনা হয়। তার পরামর্শে গৃহবধূকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু অ্যাম্বুলেন্স যোগে রংপুর যাওয়ার পথে ঠাকুরগাঁওয়ের বড় খোচাবাড়ী এলাকায় পৌঁছালে আরজিনা নিস্তেজ হয়ে পড়েন।পরে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড এলাকার একটি ক্লিনিকে নিয়ে গেলে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অভিযুক্ত স্বামী মনির হোসেনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামরার পর তেঁতুলিয়া মডেল থানা পুলিশ অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করে।
 
নিহত ওই নারীর পিতা পেশায় একজন কৃষক। তিনি জানান, ঘটনার রাতে বিয়াই শাহাজালাল মিস্ত্রি তাকে ফোনে জানান আরজিনা অসুস্থ এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এরপর জামাই মনির হোসেনের ফোন বন্ধ পাওয়ায় তিনি মাইক্রোবাস চালকের নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন এবং জানতে পারেন তার মেয়ে মারা গেছে। রাত ১২টা ৩০ মিনিটের দিকে অভিযুক্তের বাড়িতে গিয়ে তিনি মেয়ের নিথর দেহ বারান্দায় পড়ে থাকতে দেখেন।
 
বাদী অভিযোগ করে বলেন, "আমার মেয়েকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
 
তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে থানায় একটি হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ