কুতুবদিয়া বড়ঘোপ ঘাটে শিকল ছিঁড়ে হেলে পড়েছে পন্টুনের পিলার, চরম ঝুঁকিতে জেটি
কুতুবদিয়া চ্যানেলের বড়ঘোপ সি-ট্রাক ঘাটে হঠাৎ পন্টুনের একটি সাপোর্ট পিলার শিকল ছিঁড়ে কাত হয়ে পড়েছে। গতকাল রোববার (৩ মে) বিকেল ৪টার দিকে বিকট শব্দে পিলারের লোহার শিকল ছিঁড়ে যাওয়ার এই ঘটনা ঘটে। এতে করে পুরো জেটিটি এখন চরম ঝুঁকির মুখে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোয়ারের পানি বৃদ্ধি পেলে সি-ট্রাক ভেড়ানোর সময় জেটিটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আকস্মিকভাবে পিলারের শিকল ছিঁড়ে সেটি হেলে পড়ে, যা দেখে ঘাটে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, পন্টুনের মোট ৪টি সাপোর্ট পিলারের মধ্যে দুটির লোহার শিকল ছিঁড়ে গেছে। এর মধ্যে একটি পিলার বিপজ্জনকভাবে হেলে আছে। নড়বড়ে পন্টুনের কারণে পুরো জেটি ব্যবস্থাটি এখন হুমকির মুখে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA) ঘাট-৬ এর গেটস অপারেটর শওকত হোসেন জানান, পিলারের এই দুর্গতির বিষয়ে ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ