ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

তেতুলিয়ায় কাজ না করেই প্রকল্পের সাড়ে ৭ লাখ টাকা চেয়ারম্যানের পকেটে


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ৩:৪

পঞ্চগড়ের তেতুলিয়ায় কাজ না করেই প্রকল্পের সাড়ে ৭ লাখ টাকা ইউপি চেয়ারম্যানের পকেটে এমনই অভিযোগ উঠেছে, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্প সভাপতি মো: আলমগীর হোসাইন এর বিরুদ্ধে। সরে-জমিনে কাজের কোন চিহ্ন না থাকলেও কাজ করার দাবী চেয়ারম্যানের। কাজ না করে কিভাবে বিল প্রদান করল প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা প্রশ্ন সচেতন মহলের।

সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, ক্যানেলের দুই পাশে রাস্তা হিসেবে সমান রয়েছে। কোথাও কোথাও ভেঙ্গে মানুষ চলাচল অযোগ্য হয়ে গেছে। প্রকল্প এলাকায় নেই কোন সাইনবোর্ড।স্থানীয়রা বলেন,গত ৬ থেকে ৮ মাসেও কোন মাটির কাজ হয়নি রাস্তাটিতে। তাদের দাবী ক্যানেলের দুই পাশে রাস্তা হিসেবে ধরা হলেও তাদের কোন কাজে আসছেনা রাস্তাটি। কোনদিন কোন মানুষ সেই রাস্তা দিয়ে চলাচল করে না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তথ্যানুযায়ী, ২০২৫-২০২৬ অর্থ বছরে তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া বাংকুর বাড়ি হইতে নতুন ব্রীজ হয়ে হাকিমপুর আব্দুল আজিজের বাড়ি পর্যন্ত ক্যানেলের দুই ধারে রাস্তা নির্মাণ ও মাটি ভরাট কাজের জন্য সাড়ে ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।বরাদ্দের শর্তাবলীতে উল্লেখ ছিল, গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ বাস্তবায়ন করতে হবে এবং প্রকল্পের বর্ণনাসহ যথাযথ সাইজের সাইনবোর্ড দৃশ্যমান স্থানে স্থাপন করার কথাও বলা হয়।গত বছরের অক্টোবর মাসে প্রকল্পের অর্ধেক ৩ লাখ ৭৫ হাজার টাকা উত্তোলন করা হয়। কিন্তু ৭ মাস পার হলেও কোন কাজ না করেই প্রকল্পের সভাপতি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন গত মাসে চুড়ান্ত বিল উত্তোলন করেন।

স্থানীয় সচেতন ব্যক্তি আমজাদ ও বেলাল হোসেন বলেন, ক্যানেলে একটি ব্রীজ করে রেখেছে যেটা কোন কাজে আসছেনা।শুনেছি এবার ক্যানেলের দুপাশে রাস্তায় মাটি ভরাটের জন্য বরাদ্দ হয়েছে।এখন পর্যন্ত কোন কাজ হয়নি।

অভিযুক্ত তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন বলেন, এ প্রকল্পের বিষয়টা তৎকালীন ডিসি ও ইউএনও স্যার জানেন।ক্যানেলের উপর ব্রীজ হয়েছিল কিন্তু কোন রাস্তা ছিল না।পরে ক্যানেলের দুপাশে চলাচলের রাস্তা করে দিয়েছি।এই প্রকল্পের টাকা ওই আগের কাজের জন্যই।

তেঁতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মাইদুল ইসলাম শাহ বলেন, আমি এ উপজেলায় যোগদান করার আগেই ওই ক্যানালে ব্রীজ নির্মাণ হয়েছিল কিন্তু কোন রাস্তা ছিলনা। বিষয়টি খবর প্রকাশের পর দুদক অভিযান করে।পরে ঊর্ধতন কর্তৃপক্ষের পরামর্শে ক্যানালের দুই পাশে চেয়ারম্যান মাটি ভরাট করে দেয়।ওই কাজের জন্য চলতি অর্থ বছরে বরাদ্দ দেওয়া হয়েছিল।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ