মাঠে দর্শকদের কটাক্ষের শিকার রোনালদো
তিন বছর পর নিজের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের মাঠে খেলেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার এই ফেরাটা মোটেই সুখকর হয়নি। স্বাগত জানায়নি দর্শকরা। উল্টো দুয়োধ্বনী দিয়ে বিব্রত করা হয়েছে তাকে। ইউরোর প্রস্তুতির অংশ হিসাবে শনিবার আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় স্পেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল পর্তুগাল।
ইউরোর বর্তমান ও সাবেক চ্যাম্পিয়নদের লড়াই রোমাঞ্চ ছড়ালেও ব্যবধান গড়ে দিতে পারেননি কেউ। ম্যাচে উজ্জ্বল পারফরম্যান্স দেখাতে পারেননি রোনাল্ডো। গোলশূন্য ড্রয়ে অমিমাংসিত থাকে ম্যাচটি। বিষয়টিকে রোনাল্ডোর ব্যর্থতা হিসেবে নিয়ে নেয় স্পেনের দর্শকরা। উষ্ণ অভ্যর্থনার বদলে উল্টো রোনাল্ডোকে কটাক্ষ করেছেন তারা।
উল্লেখ্য, করোনার পর এ ম্যাচ দিয়েই স্পেনের মাটিতে আন্তর্জাতিক ফুটবলে দর্শক ফিরল গ্যালারিতে। ১৫ হাজার দর্শক এতোদিন পর সরাসরি ম্যাচ দেখার সুযোগ পেয়েছিলেন।
তাদের ধারণা ছিল, ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণে গোলের বন্য বইয়ে দেবে দুই দল। বিশেষকরে রোনাল্ডোর পা থেকে তো গোল আসবেই। জুভেন্টাসের হয়ে ইতালির সেরিআয় যিনি নিয়মিত স্কোরার। গড়ছেন গোলের রেকর্ড। ফুটবলের কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যাচ্ছেন। অথচ সেই রোনাল্ডো একটি গোলের দেখাও পাননি ম্যাচে। বিষয়টি হতাশ করেছে দর্শকদের।
পর্তুগিজ তারকার উদ্দেশে সমানে সমালোচনার তীর ছুঁড়েছেন গ্যালারি থেকে। এতে বিব্রত হতেই পারেন রোনাল্ডো। তবে রোনাল্ডো এই ভেবে সান্ত্বনা পেতে পারেন যে, স্পেনের কোচ লুইস এনরিকে ও ফরোয়ার্ড আলভারো মোরাতাও দুয়োর হাত থেকে রেহাই পাননি। যোগ করা সময়ে মোরাতার শট ক্রসবারে প্রতিহত না হলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত স্পেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনাল্ডো। এর আগে লস ব্লাঙ্কোসের হয়ে এই শহরের টানা নয় বছর খেলেছেন।
জামান / জামান
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ