ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

পরিচ্ছন্নতাকর্মীদের টাকা নিয়ে ছলচাতুরি, ক্ষুব্ধ তামিম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ৩:১০

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্বের পর বেশ কয়েকটি বিষয়ে পদক্ষেপ নিয়েছেন তামিম ইকবাল। মূলত বাংলাদেশের খেলা দেখতে আসা দর্শকদের সুবিধা দিতে কাজ শুরু করেন তিনি। গত শনিবার গ্যালারিতেও যান সাবেক ওপেনার। পরে দর্শকদের জন্য বাথরুম অপরিষ্কার থাকায় ক্ষুব্ধ হন। সেখানেই জানতে পারেন, পরিচ্ছন্নতাকর্মীরা তাদের প্রাপ্য বেতন পাচ্ছেন না।

আজ (সোমবার) ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘আমি নিজেই অবাক হয়েছি। গ্যালারিতে গিয়ে একজন বিদেশি দর্শক আমাকে বললেন, যদি ওয়াশরুমগুলো ঠিক করা যায়। ২০০৭ সালে স্টেডিয়াম হওয়ার পর থেকে বাথরুমে কোনো সংস্কার হয়নি—এটা ঠিক না।’

সেখানে কর্মরত এক পরিচ্ছন্নতাকর্মীর কথাও তুলে ধরে তিনি বললেন, “‘আমরা প্রতিদিন ৩০০ টাকা করে পাই।’- তাদের এই কথা আমাকে নাড়া দেয়। পরে জানলাম ৬৫০ টাকা দেওয়া হয়, কিন্তু তারা ৩০০ টাকা পাচ্ছে কেন? জেনে যা শুনলাম, তা খুবই চমকপ্রদ। একটা কোম্পানি টেন্ডার পায়, কিন্তু বিসিবির লোকজন দিয়েই কাজ করানো হয়। কোম্পানি টাকা নিয়ে আবার অন্য একজনের মাধ্যমে কর্মীদের দেয়, আর মাঝখানে টাকা রেখে দেয়।"

তামিম আরও বলেন, ‘আমি বলেছি—আপনাদের ৬৫০ টাকা দেওয়া হয়, আপনি লাভ করবেন, খরচ থাকবে, ঠিক আছে। কিন্তু এই মহিলারা অন্তত ৫০০ টাকা পেতে পারে। মাঝখানে কোনো কাজ না করে ২০০ টাকা নেওয়া সম্পূর্ণ অর্থহীন।’

এ বিষয়ে তিনি কঠোর সিদ্ধান্তের কথা জানান, ‘আজ থেকে আপনারা নিজেদের লোক দেবেন। প্রত্যেক কর্মীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, সরাসরি সেখানে টাকা যাবে। প্রমাণসহ ফিন্যান্সে জমা দিলে তবেই বিল ছাড়ব। না হলে কন্ট্রাক্ট বাতিল করে ব্ল্যাকলিস্ট করা হবে।’

ওভারটাইম নিয়েও অনিয়মের কথা তুলে ধরেন তামিম, ‘কেউ ২৫-৩০ ঘণ্টা ওভারটাইম পাচ্ছে, আবার কেউ ৯০ ঘণ্টা। বুঝলাম এখানে সমস্যা আছে। যাদের সাথে সমঝোতা হয়েছে, তাদের ওভারটাইম বেশি দেখানো হচ্ছে, পরে সেই টাকা থেকে অংশ নেওয়া হচ্ছে।’

বোর্ড প্রধান ক্ষোভ প্রকাশ করে পরে বলেন, ‘যারা ৭-১০ হাজার টাকায় পরিবার চালায়, তাদের থেকে ৫০০ টাকা নেওয়াও বড় অপরাধ। এই বিষয়ে আমি কোনো ছাড় দেবো না, এক শতাংশও না। আপনারাও (সাংবাদিকরা) এগুলো তুলে ধরবেন, যাতে ভবিষ্যতে কেউ এভাবে দুর্নীতি করতে না পারে। আমি নিশ্চিত করতে চাই—কোনো গরিব মানুষের ক্ষতি যেন না হয়।’

এমএসএম / এমএসএম

ইউসিএলে ম্যানসিটির প্রথম ম্যাচ খেলে প্রশংসায় ভাসছেন বুয়াদ্দি

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

কিলিয়ানের নৈপুণ্যের রাতে লাল কার্ড দেখলেন ইথান এমবাপে

চীনকে ৬ গোলে হারাল বাংলাদেশ

ফিফা সভাপতি ও ট্রাম্পের সংযোগ নিয়ে লাখো মানুষের অভিযোগ

পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শুভসূচনা

এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল

চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

‘নেপালে খেলা নেই, বাংলাদেশে খেলে সংসার চলছে’

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা

ক্রিকেটারদের কাউন্টি থেকে ফেরার নির্দেশ দক্ষিণ আফ্রিকার

‘ইংল্যান্ডে ভারতের জন্য পাঁচ আর পাকিস্তানের জন্য তিনদিনের পিচ দেওয়া হয়’

বড় সুখবর পেলেন বাংলাদেশি পেসার