ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় পুলিশের পৃথক অভিযানে ২০ পিস ভারতীয় কম্বল উদ্ধার, নারীসহ আটক ২


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ৪:৪৪

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশের পৃথক অভিযানে অবৈধভাবে বহনকৃত ২০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এসব কম্বল উদ্ধারকালে দুই নারীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে পৃথকভাবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (০৪ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে পূর্বধলা থানার এসআই রফিক সঙ্গীয় ফোর্সসহ পূর্বধলা চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১২-০২৫৬ থেকে ১০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। এ সময় কম্বলগুলো বহনের দায়ে মনোয়ারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়। তিনি দুর্গাপুর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ গিয়াস উদ্দিনের স্ত্রী।

অপরদিকে, একইদিন দুপুর ১২টা ০৫ মিনিটে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানে দেলোয়ারা আক্তার সাথী (৩০) নামে এক নারীর কাছ থেকে আরও ১০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। তিনি দুর্গাপুর উপজেলার পুলিশ মোড় এলাকার মৃত মফিজ উদ্দিনের মেয়ে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ভারতীয় কম্বলগুলো অবৈধভাবে আনা ও পরিবহনের অভিযোগে আটক দুই নারীর বিরুদ্ধে পৃথকভাবে দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, অবৈধ চোরাচালান পণ্য পরিবহন ও মজুদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে