ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মৃত্যুফাঁদে নওয়াপাড়ার রেলক্রসিং প্রতিদিন ঝুঁকিতে চলাচলে আতঙ্কে চালক-যাত্রী


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ৪:৫৩
খুলনা-যশোর মহাসড়কের ব্যস্ততম এলাকা নওয়াপাড়ার বেঙ্গল গেট ও ভাঙাগেট রেলক্রসিং এখন যেন এক অঘোষিত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এই রুট দিয়ে প্রতিদিন শত শত ট্রাক, বাস ও পণ্যবাহী যান চলাচল করলেও রেলক্রসিং দুটির বেহাল অবস্থা চরম দুর্ভোগ ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নওয়াপাড়া বন্দরকেন্দ্রিক এ অঞ্চলের ওপর নির্ভর করেই ধান, চাল, গম, কয়লা, সারসহ বিভিন্ন পণ্য দেশের বিভিন্ন জেলায় পরিবহন করা হয়। একই সঙ্গে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক। ফলে দিন-রাত যানবাহনের চাপ লেগেই থাকে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ স্থানে রেলক্রসিংয়ের দুরবস্থা যেন সংশ্লিষ্টদের নজরের বাইরে। সরেজমিনে দেখা যায়, রেললাইনের অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও সড়ক নিচু হয়ে গেছে, আবার কোথাও রেলের পাট উঁচু হয়ে আছে। এতে করে যানবাহন পারাপারের সময় ভারসাম্য হারিয়ে দুলতে থাকে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। এ বিষয়ে স্থানীয় কীছু মানুষ অভিযোগ করে বলেন, প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বৃষ্টি হলে পানি জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। তখন রেললাইন ও সড়কের পার্থক্য বোঝা কঠিন হয়ে যায়, ফলে চালকদের জন্য ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। ট্রাকচালক আমিনুল মোল্লা বলেন, রেললাইন পার হতে গেলে মনে হয় গাড়ি উল্টে যাবে। রাস্তা এত নিচু আর লাইন এত উঁচু গাড়ি নিয়ন্ত্রণ রাখায় কঠিন হয়ে পড়ে। ব্যবসায়ী আল মামুন মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাঝেমধ্যে দায়সারাভাবে মেরামত করা হয়, কিন্তু কিছুদিন পরই আবার আগের অবস্থায় ফিরে যায়। এভাবে চলতে থাকলে বড় দুর্ঘটনা সময়ের ব্যাপার মাত্র।এ দিকে দীর্ঘদিন ধরে স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। গুরুত্বপূর্ণ এই রেলক্রসিংগুলো দ্রুত টেকসইভাবে সংস্কার না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কাই এখন সবার মুখে মুখে। সচেতন মহলের দাবি, জনদুর্ভোগ কমাতে ও দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে আধুনিক ও স্থায়ী সংস্কার কাজ অতি জরুরী। 
এ বিষয়ে, রেলওয়ে যশোরের সহকারী নির্বাহী প্রকৌশলী মো: চাঁদ আহমেদ বলেন, নিয়মিত মেরামতের কাজ চলমান রয়েছে। তবে অতিরিক্ত ভারী যানবাহন ও প্রতিকূল আবহাওয়ার কারণে সমস্যা দ্রুত তৈরি হচ্ছে। শিগগিরই ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ