ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ৪:৫৫

চট্টগ্রাম হাটহাজারীতে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা,ঐক্য ও অধিকার রক্ষার লক্ষ্যে হাটহাজারী মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৩ মে) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দিনটি ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, যা সংগঠনের সূচনার তাৎপর্যকে আরও গভীর করেছে।

সভায় বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে দৈনিক জনকণ্ঠের হাটহাজারী প্রতিনিধি মোঃ ওসমান গনিকে আহ্বায়ক এবং সিপ্লাস টিভির রিপোর্টার মোঃ শোয়াইবকে সদস্য সচিব মনোনীত করা হয়।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি এইচ এম এরশাদ আলী, অর্থ সচিব বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আবু নোমান নির্বাচিত হন। সিনিয়র সদস্য হিসেবে নিউজনাও২৪-এর প্রতিনিধি মোঃ মহিউদ্দিন এবং সদস্য হিসেবে টিবিএন২৪-এর মোঃ ইরফান ও দৈনিক চট্টলার খবরের মোঃ শহিদুল ইসলাম মনোনীত হন।

নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ ওসমান গনি বলেন, আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমাদের এই সংগঠনের যাত্রা শুরু হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখনো দেশে-বিদেশে অনেক সাংবাদিক স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারছেন না। নানা বাধা, হুমকি ও চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। আমরা হাটহাজারীর সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে চাই। এই সংগঠন সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সদস্য সচিব মোঃ শোয়াইব বলেন,গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি। কিন্তু বাস্তবতায় এখনো অনেক সাংবাদিক ঝুঁকি নিয়ে কাজ করছেন। এই সংগঠন তাদের পাশে দাঁড়ানোর একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আমরা চাই, কোনো সাংবাদিক যেন ভয়ভীতি ছাড়াই সত্য প্রকাশ করতে পারেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এই দিনে আমরা সেই অঙ্গীকারই পুনর্ব্যক্ত করছি।

সভায় উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নতুন এই সংগঠন হাটহাজারীতে পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন