সাংবাদিকদের ওপর হামলা প্রতিবাদে উল্লাপাড়ায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলার অভিযুক্তদের গ্রেফতার দাবীতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর বারবার হামলার ঘটনা অত্যন্তন দুঃখ জনক।অথচ ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে। কোন রাজনৈতিকের প্রভাবে এখনো আসামীদে গ্রেফতার করা হচ্ছে না জানতে চায় সাংবাদিক সমাজ।
তারা আরোও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় বক্তব্যদেন দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি এ আর জাহাঙ্গীর, দৈনিক করতোয় প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি লিখন আহম্মেদ, দৈনিক শ্যামল বাংলা প্রতিনিধি তুহিন আলম, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি জাকিরুল ইসলাম, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি জাকির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল উপজেলার বালসাবাড়ী এলাকায় ভারত থেকে অবৈধভাবে আনা হাইব্রিড সিল্ক সুতা গোপনে খালাস করা হচ্ছিল, যার মাধ্যমে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে সুতা আমদানি করছে। এমন সংবাদের সত্যতা যাচাই করতে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় আলামিন জোয়াদ্দার ও মনিরুল সহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন ।
এসময় দৈনিক শ্যামল বাংলা পত্রিকার প্রতিনিধি তুহিন আলম, দৈনিক কালের কণ্ঠ এর প্রতিনিধি আতাউর রহমান রাজু এবং গ্রীন টিভি এর প্রতিনিধি আরিফুল ইসলাম এর উপরে হামলা হয় ।
হামলাকারীদের হামলায় সাংবাদিকদের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট করে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান
আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা