আক্কেলপুরে চিকিৎসাধীন
বদলগাছীতে ছিনতাইয়ের পর মারধর!
নঁওগা জেলার বদলগাছী উপজেলা ছিনতাইয়ের পর আহত করে রাস্তায় ফেলে রেখে যায় মুকুল চন্দ্র ঘোষ (৪৫) নামের এক ব্যক্তিকে। আহত মুকুল চন্দ্র ঘোষ জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত পান ব্যবসায়ী মুকুল চন্দ্র ঘোষ(৪৫) বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘড়িয়া গ্রামের শ্যামাভূষণ চন্দ্র ঘোষের ছেলে।
আহত,পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কোলা বাজারে ব্যবসা শেষে বাড়ি আসার পথে রাত ১০ টায় বদলগাছী উপজেলার কোলা ইউপির ঝাড়ঘড়িয়া জমিদার বাড়ির গেটের সামনে অজ্ঞাত দুই জন হাসুয়া নিয়ে মুকুল চন্দ্র ঘোষকে মাথায়, হাতে ও কপালে আঘাত করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে যায়। রাস্তা দিয়ে একই গ্রামের এক ব্যাক্তি যাওয়ার সময় দেখেতে পেয়ে গ্রামে খবর দিলে ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন সহ স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে চিকিৎসা নিতে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন,‘ একই গ্রামের শ্রী সঞ্জয় চন্দ্র আমাকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌছে আকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, এলাকায় মাদক ব্যবসার কারণে বাইরে থেকে লোকজন আসা যাওয়া করে । বিভিন্ন সময় ঝামেলা বিবাদের সৃষ্টি হয়। এটি প্রতিহত হওয়া দরকার।
এ বিষয়ে বৃহস্পতিবার রাত ১১ টায় বদলগাছী থানার অফিসার ইনচার্জের সাথে মুঠোফোনে অবগত করলে তিনি বলেন,‘ সে এখন চিকিৎসা নিয়ে থানায় আসলে বিষয়টি দেখব।’
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়