বোদায় প্রধান শিক্ষক সুজাকে সাময়িক বরখাস্ত
পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সায়েদ মঞ্জুরুল হাসান সুজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।গতকাল (৩ মে) এ সংক্রান্ত অফিস আদেশ দেন, শিক্ষা বোর্ডের ক্ষমতাবলে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম।
অফিস আদেশে বলা হয়,প্রধান শিক্ষক কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করে দুই দফায় নেপাল ভ্রমণ।গত ২০২৪ সালের আগস্ট মাস থেকে বিদ্যালয়ে না গেলেও ২০ মাস ধরে নিয়মিত বেতন নেওয়া।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, দিনাজপুর এর হিসাবরক্ষণ কর্মকর্তা ও সদস্য সচিবসহ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্রের বাস্তব অবস্থা, সমস্যা ও সমস্যা নিরসনের জন্য বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে অনুপস্থিত পান।বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তিনিও পরদর্শনে গিয়ে অনুপস্থিত পান এবং প্রধান শিক্ষক ইএফটির মাধ্যমে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করছেন।
যেহেতু এসব কার্যক্রম ২০২৪ সালের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি মাধ্যমিক-১ শাখার প্রবিধান মালার ৫১ এর ১(ক), (খ), (গ), (ঘ) ও (চ) এবং ২(ক), (খ), (চ), (জ) এবং (ক) ধারা মোতাবেক অসদাচরণের শামিল এবং একই প্রবিধান মালার ৫৪ এর (১) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ সেহেতু মোঃ সায়েদ মঞ্জুরুল হাসান সুজা প্রধান শিক্ষককে ২০২৪ সালের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি মাধ্যমিক-১ শাখার প্রবিধান মালার ৫১ এর ১(ক), (খ), (গ), (ঘ) ও (চ) এবং ২(ক), (খ), (চ), (জ) এবং (ঝ) ধারা মোতাবেক অসদাচরণের শামিল এবং একই প্রবিধান মালার ৫৪ এর (১) ধারা মোতাবেক সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। সাময়িকভাবে বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ