ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রানীনগরে অবৈধ ইটভাটায় অভিযান ৩ লক্ষ টাকা জরিমানা আদায়


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৫-২০২৬ বিকাল ৫:৫৯

নওগাঁর রানীনগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। আজ সোমবার (৪ মে) উপজেলার চকাদিন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিস ফারজানা সুলতানা-এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল।
​অভিযান চলাকালে দেখা যায়, উপজেলার চকাদিন এলাকায় অবস্থিত মেসার্স দ্বীপ ব্রিকস কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে। আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয় এবং তাৎক্ষণিকভাবে ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।​
​উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন।পরিবেশ সুরক্ষায় এবং বায়ু দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"
।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস ফারজানা সুলতানা বলেন,
​"পরিবেশ দূষণকারী ও লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কোনো স্থান নেই। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করে অবৈধভাবে ভাটা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের এ ধরণের অভিযান ও আইনি পদক্ষেপ নিয়মিতভাবে পরিচালিত হবে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে