ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

আকস্মিক ঢাকায় আসছেন হামজা চৌধুরী


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৫-২০২৬ দুপুর ১১:৩

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী আকস্মিক সফরে ঢাকায় আসছেন। আজ (মঙ্গলবার) ঢাকায় এসে চার-পাঁচ দিন থাকার কথা রয়েছে তার। তবে ফুটবল-সংক্রান্ত বিষয় নয়, ব্যক্তিগত কাজে বাংলাদেশে আসছেন তিনি।
হামজা চৌধুরী ইংল্যান্ডে অত্যন্ত ব্যস্ত সময় কাটান। ফিফা উইন্ডো ছাড়া তার বাংলাদেশে তেমন আসার সুযোগ হয় না। ইংল্যান্ডে চলমান মৌসুম শেষ হওয়ায় সময় পাওয়ায় তিনি বাংলাদেশ আসছেন কমার্শিয়াল কাজে।
বাফুফে সহসভাপতি ফাহাদ করিম হামজার আগমন সম্পর্কে বলেন, তিনি ব্যক্তিগতভাবে ও ব্যক্তিগত কারণে আসছেন। ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবগত নয়। তবে আমরা জেনেছি কমার্শিয়াল কাজে ঢাকায় তিনি চার-পাঁচ দিন অবস্থান করবেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী ম্যাচ ৫ জুন সান মারিনোতে। ওই ম্যাচের জন্য ২৪ মে থেকে বাংলাদেশে অনুশীলন শুরু হবে। হামজার সরাসরি সান মারিনোতে যাওয়ার কথা ছিল। আকস্মিক ঢাকায় আসায় বাফুফে কর্মকর্তারা তার সঙ্গে আসন্ন ম্যাচ ও অন্যান্য বিষয়ে আলাপ আলোচনা করতে পারে।

 

Aminur / Aminur

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ

ইয়ামালকে বদলি করার ‘সহজ’ কৌশল জানালেন ফ্লিক

ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত